দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় খোলপেটুয়া নদীতে ডুবে সাগর হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের নাপিতখালী গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলে ও বাসিন্দারা। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ইয়াসিন এ তথ্য জানান।
সাগর নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল সাগর।
স্থানীয় সমাজকর্মী আবুল বাশার হেলাল জানান, বেলা ১১টার দিকে তিন বন্ধুর সঙ্গে খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে সাগর। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নদীতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেনি সে।
বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে তল্লাশি শুরু করেন। পরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাগরের ছোট ভাই সাত্তার জানায়, পানি দেখলে সাগরের আগে থেকেই খিঁচুনি ওঠার মতো শারীরিক সমস্যা ছিল।
এদিকে, আরেক সন্তানের অসুস্থতার কারণে সাগরের বাবা কবিরুল হাওলাদার ও মা বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যে আই